১৫ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাভিনা

নব্বই দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন আবারও বাংলা চলচ্চিত্রে কাজ করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে তার কাছে।

এটি বাস্তব হলে ১৫ বছর পর আবার বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে। তিনি বাংলা সিনেমায় সর্বশেষ কাজ করেছিলেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায়।

এ বিষয়ে আনন্দবাজার লিখেছে যে, রাভিনা ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাবে সায় দিয়েছেন। সিনেমাটিতে তাকে একজন রাজনীতিক চরিত্রে দেখা যাবে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মাফিয়া জগত এবং পুলিশের সঙ্গে তাদের টক্করকে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি হয়েছে।

পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, রাভিনার সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে। সিনেমাটি বড় পরিসরে নির্মিত হচ্ছে, তাই তারা রাভিনার মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে নিয়েছেন। তিনি আরও বলেন, “রাভিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কলকাতায় শুটিং শুরু হলে তিনি এতে অংশ নেবেন।”

‘বানসারা’ সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। পুরুলিয়ার অংশের আউটডোর শুটিং শেষ হয়েছে এবং এখন কলকাতা ও ঝাড়খণ্ডে শুটিং হবে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। চলতি বছরের দুর্গোৎসবে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ভাবছে পরিচালক ও প্রযোজনা সংস্থা।

১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক সময় বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ওয়েব সিরিজের মাধ্যমে ফিরেছেন। তবে রাভিনার নাম শুনলেই স্মরণ হয় নব্বইয়ের দশকের ‘টিপ টিপ বরষা পানি’ গানের সেই জনপ্রিয় দৃশ্যের কথা, যেখানে হলুদ শাড়িতে বৃষ্টিতে তার নাচ তুমুল আলোচিত হয়েছিল।

4 Replies to “১৫ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাভিনা”

  1. আশা করে সিনেমাটা ব্লকবাস্টার হিট হবে কারণ রবিনা ট্যান্ডন একজন ভালো একটার্স অনেক বড় বড় ফিল্ক করছে ওনার আবার ফিল্ম ইন্ডাস্ট্রি তে ব্যাক নেওযার একটা ভালো ডিসিশন।

  2. রানিভা একজন ভালো অভিনেত্রী। সিনেমার পর্দা থেকে তার দূরুত্ব বাড়ায় অনেকদিন অভিনয় দেখিনি। আশা করি এইবার দেখতে পাবো।

  3. বাংলা সিনেমায় ১৫ বছর পর আবারও দেখা যাবে রাভিনা ট্যান্ডন কে। তিনি বাংলা সিনেমায় সর্বশেষ কাজ করেছিলেন ২০১০ সালে, আশা করছি তার নতুন সিনেমা সফল হবে এবং দেশের জনগণকে খুশি রাখতে সব কম হবে। নতুন সিনেমা উপলক্ষে আপনাকে শুভকামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *