ভারতের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমান, যিনি দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, বর্তমানে দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়ক হিসেবে পরিচিত। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুযায়ী, একক গানের জন্য তিনি ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। আর সিনেমায় সংগীত পরিচালনা করতে তার পারিশ্রমিক ৮ থেকে ১০ কোটি রুপিরও বেশি হতে পারে। এ বিশাল পারিশ্রমিকের কারণে তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১,৭০০ কোটি রুপি।
সাম্প্রতিক সময়ে এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর ও সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন, যা বর্তমানে ভারতীয় বক্স অফিসে সাফল্য অর্জন করছে এবং গানগুলোও ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়া, তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর এবং নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজনের কাজ করতে যাচ্ছেন। পিঙ্কভিলার দাবি, এ আর রহমানের পারিশ্রমিক শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি।

এ আর রহমান। এমন একটি নাম, যার কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে নাম। বিশ্বব্যাপী প্রশংসিত ভারতীয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী। একাধিক কালজয়ী ক্লাসিক। তিন দশকের অসাধারণ এক কেরিয়ারগ্রাফ! দু-দুটো অ্যাকাডেমি পুরস্কার, দু’টি গ্র্যামি, ছ’টি জাতীয় পুরস্কার, পদ্মভূষণসহ আরও অনেক সম্মান অর্জন করে ফেলেছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক। শুধু তা-ই নয় ডিএনএ এবং সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য অনুসারে, এ আর রহমান দেশের অন্যতম ধনী গায়ক, যাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ১৭২৮ কোটি টাকা!