নব্বই দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন আবারও বাংলা চলচ্চিত্রে কাজ করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে তার কাছে। এটি বাস্তব হলে ১৫ বছর পর আবার বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে। তিনি বাংলা সিনেমায় সর্বশেষ কাজ করেছিলেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায়। […]