“ডিজিটাল উদ্ভাবনের নৈতিক ব্যবহার: সামাজিক সংহতি ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে একটি কর্মশালা”

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ঢাকার একটি হোটেলে ‘সামাজিক সংহতি ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে ডিজিটাল উদ্ভাবনের নৈতিক ব্যবহারের গুরুত্ব’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। গত বুধবার (২৯ জানুয়ারি) আয়োজিত এই কর্মশালায় বক্তারা ডিজিটাল উদ্ভাবনগুলোর মাধ্যমে সামাজিক সংহতি, বৈচিত্র্য, সহনশীলতা এবং সংস্কৃতির প্রসারে এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়া, বাংলাদেশের সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষার পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার এবং ডিপফেকের মতো চ্যালেঞ্জিং বিষয়গুলোর মোকাবেলায় এআইয়ের নৈতিক ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়।

মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ ফারুক এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে মন্তব্য করে বলেন, “আজকাল আমরা যা দেখি, যা শেয়ার করি, বা যা উপলব্ধি করি, তা অনেক ক্ষেত্রে এআই নির্ধারণ করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এআইকে নিয়ন্ত্রণ করব, নাকি এআই আমাদের নিয়ন্ত্রণ করবে?”

ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক কর্মশালায় অনলাইনে ভুল তথ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতায় এআই টুলের ব্যবহারের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারিজ সাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুলকারিন জাহাঙ্গীর, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বিন মজিদ, মাইক্রোসফট বাংলাদেশের ফারজানা আফরিন তৃষা, অ্যাকটিভেট রাইটসের প্রতিষ্ঠাতা শোয়েব আবদুল্লাহ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এআই গবেষক সাফির আবদুল্লাহসহ অনেকেই।

এই কর্মশালায় ডিজিটাল উদ্ভাবনগুলো কীভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এআইয়ের নৈতিক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক দৃষ্টিভঙ্গি শেয়ার করা হয়।

9 Replies to ““ডিজিটাল উদ্ভাবনের নৈতিক ব্যবহার: সামাজিক সংহতি ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে একটি কর্মশালা””

  1. এটা তো খুবই ভালো সংবাদ আমরা আশা করি এরকম এরকম সংবাদ আরো পেতে পারি

  2. ডিজিটাল উদ্বোধন নৈতিকতা আমাদের সবার জন্য দরকার, এছাড়া, বাংলাদেশের সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষার পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার এবং ডিপফেকের মতো চ্যালেঞ্জিং বিষয়গুলোর মোকাবেলায় এআইয়ের নৈতিক ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়।

  3. ডিজিটাল উদ্ভাবনার ফলে উন্নত হবে যোগাযোগ এবং অন্যান্য সেবায়।তাই এর উদ্ভাবনা অত্যন্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *