ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানীর পরিবারকে সহায়তা করার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৮ জানুয়ারি) উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি জানিয়ে বলেন, তিনি ফেলানীর ভাই-বোনদের পড়াশোনা এবং কর্মসংস্থানের দায়িত্ব গ্রহণ করেছেন।

পোস্টের ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে উপস্থিত আছেন ফেলানীর মা-বাবা এবং ভাই।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার অনন্তপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত হন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নূরুল ইসলামের কিশোরী মেয়ে ফেলানী। তার মৃতদেহ প্রায় সাড়ে চার ঘণ্টা কাঁটাতারের সঙ্গে ঝুলে থাকে, যা বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার সৃষ্টি করে। পরবর্তীতে বিএসএফ-এর বিশেষ কোর্টে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ফেলানীর পরিবার ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করলেও, ১৪ বছরেও তাদের হত্যার সুষ্ঠু বিচার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *