টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যুক্তরাজ্যের সিনিয়র ট্রেজারি মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ (জয়), সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) এবং আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য চাওয়া হয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-এর পক্ষ থেকে।

মঙ্গলবার ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনায় বলা হয়েছে, তলব করা ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য, যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি (কাস্টমার ডিউ ডিলিজেন্স) এবং লেনদেনের বিবরণী, চিঠি পাঠানোর তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিএফআইইউতে পাঠাতে হবে।

চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *