মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

নীলা ইসরাফিল

ডিএসসিসি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি জানান, সবার সমর্থন ও ভালোবাসায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

পরবর্তীতে আরও দুটি পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে প্রশ্ন তোলেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি রাজধানীকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে সক্রিয় থাকার পর এনসিপিতে যোগ দিয়েছিলেন নীলা ইসরাফিল। পরে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।