ভেজা ধান বিক্রিতে বিপাকে পড়েছেন কৃষকরা

খলায় পচছে ধান

টানা ভারী বৃষ্টিতে হবিগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান নিয়ে বড় সংকটে পড়েছেন কৃষকরা। পাকা ধান পানিতে তলিয়ে যাচ্ছে, আর কাটা ধান শুকাতে না পেরে ভিজে নষ্ট হচ্ছে।

এতে উৎপাদন ব্যয় ওঠানো নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১১ হাজার হেক্টরের বেশি জমির ধান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক ধান মাঠে রয়ে গেছে, যা দ্রুত কাটতে না পারলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। শ্রমিক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে সরকার ধান সংগ্রহ কার্যক্রম শুরু করলেও আর্দ্রতা ১৪ শতাংশের মধ্যে রাখার শর্ত থাকায় অধিকাংশ কৃষক ভেজা ধান বিক্রি করতে পারছেন না। ফলে তারা ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন।কৃষকদের দাবি, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শর্ত শিথিল করে দ্রুত সহায়তা দেওয়া জরুরি। না হলে অনেকের পক্ষে লোকসান সামলানো কঠিন হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *