ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না- জাকারবার্গ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা করেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকিং সিস্টেম থাকবে না, সেন্সরশিপে ব্যাপক হ্রাস হবে এবং রাজনৈতিক কনটেন্টের পরিমাণ বাড়বে। মঙ্গলবার (৭ জানুয়ারি) একটি ভিডিও পোস্টে এই ঘোষণা দেন তিনি। খবরটি জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সম্প্রতি মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। সেখানে মুক্ত মতপ্রকাশের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বড় ধরনের নীতিগত পরিবর্তনের কথা জানান।

ভিও বার্তায় জাকারবার্গ বলেন, মেটা এখন মুক্ত মতপ্রকাশকে অগ্রাধিকার দিতে চায় এবং ফ্যাক্টচেকারদের পরিবর্তে ‘এক্স’-এর মতো নতুন একটি কমিউনিটি নোটস সিস্টেম চালু করা হবে।

তিনি জানান, মেটার ফ্যাক্টচেকারদের রাজনৈতিক পক্ষপাতের কারণে প্রতিষ্ঠানটির ওপর আস্থা কমেছে, আর সেইসাথে প্রত্যাশিত ফলাফলও পাওয়া যায়নি। তাই, কনটেন্ট সম্পাদনাকারী কর্মীদের ক্যালিফোর্নিয়া েে টেক্সাসে স্থানান্তরিত করা হবে, যেখানে মেটার পক্ষপাত নিয়ে উদ্বেগ কিছুটা কম। তবে, এতে অনেক খারাপ কনটেন্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ পেতে পারে।

জাকারবার্গ আরও বলেন, লিঙ্গ ও অভিবাসন বিষয়ক সীমাবদ্ধতা কমিয়ে ব্যবহারকারীদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ বাড়ানো হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার ও তাদের গুণগত মিডয়গুলোর ওপর সেন্সরশিপ চাপ প্রয়োগ করছে, যার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে, মাদক, সন্ত্রাস এবং শিশু নির্যাতনের মতো বিষয়গুলোকে মেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *