বিশ্বের ধনীতম রাজা: থাইল্যান্ডের মহা ভাজিরালংকর্ন

বিশ্বের সবচেয়ে ধনী রাজা কে জানেন? অনেকেই হয়তো ইংল্যান্ডের রাজাকে মনে করতে পারেন, কিন্তু বাস্তবে বিশ্বের ধনীতম রাজার সম্পত্তির পরিমাণ ইংল্যান্ডের রাজার চেয়ে অনেক বেশি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নই হলেন বিশ্বের ধনীতম রাজা।

২০১৯ সালে তাঁর বাবা রাজা ভূমিবল অতুল্যতেজের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। রাজা মহা ভাজিরালংকর্ন দশম রাম হিসেবেও পরিচিত। একাধিক প্রতিবেদনে জানা গেছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা। থাইল্যান্ডের রাজা বিভিন্ন ব্যবসায় যেমন রিয়েল এস্টেট, সিমেন্ট কোম্পানি, এবং ব্যাঙ্ক অব থাইল্যান্ডে বিনিয়োগ করে বিপুল পরিমাণ লাভ অর্জন করেছেন।

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। জানা যায়, তিনি একাধিকবার বিয়ে করেছেন, এবং এর মধ্যে তাঁর বোনকেও বিয়ে করার ঘটনা রয়েছে। তিনি এখন পর্যন্ত চার বার বিয়ের পিঁড়িতে বসেছেন। ১৯৭৭ সালে প্রথম তিনি তাঁর বোনকে বিয়ে করেন। পরবর্তী সময়ে, তিনি এক নামী অভিনেত্রীসহ আরও কয়েকজনকে বিয়ে করেছেন, যার মধ্যে ২০০১ এবং ২০১৯ সালও রয়েছে।

রাজা মহা ভাজিরালংকর্নের শিক্ষা হয়েছে ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায়। তিনি পেশায় একজন ফাইটার পাইলট এবং থাইল্যান্ড সেনায়ও কাজ করেছেন। তাঁর বাবা, রাজা ভূমিবল অতুল্যতেজও ছিলেন অত্যন্ত বিত্তশালী, এবং ২০১১ সালে ফোর্বস ধনীতম রাজাদের তালিকায় তিনি ছিলেন শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *