নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের পুলিশ চেকপোস্টে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁদের ডোপ টেস্ট করা হয়, যাতে জানা যায় তারা গাড়ি চালানোর সময় মদ্যপ ছিলেন কি না। পরে তাদের আদালতে পাঠানো হয়। […]