বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। ২৬ নভেম্বর রাতে ফেসবুকে পোস্ট করে এই গুরুতর অভিযোগ করেন তিনি। তবে পরে এই অভিযোগ তুলে নিয়ে একই মাধ্যমে ক্ষমা চেয়ে নতুন পোস্ট দিয়েছেন ঋদ্ধি। এর পরেও বিষয়টি থেমে না গিয়ে, নিরব এবং তার স্ত্রীর সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। […]