”আগামী ২ বছরে সরকারি খাতে ৫ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে: উপদেষ্টা আসিফ”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছেন, আগামী দুই বছরে সরকারি খাতে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

তিনি বলেন, দেশের অর্থনীতির জন্য জনসংখ্যাগত লভ্যাংশের গুরুত্ব অপরিসীম এবং তরুণেরা মানবসম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের জীবনের সেরা সময় হিসেবে উল্লেখ করে তিনি জানান, অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে চাকরিপ্রার্থী যুবকদের দক্ষতার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। অনুষ্ঠানের পর উপদেষ্টারা জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত যুব মেলা পরিদর্শন করেন। এ সময় ১২ জন সফল আত্মনির্ভরশীল ব্যক্তি এবং ৩ জন বিশিষ্ট যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

One Reply to “”আগামী ২ বছরে সরকারি খাতে ৫ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে: উপদেষ্টা আসিফ””

  1. বর্তমান সরকারের প্রতি আমরা অনেক কৃতগত প্রকাশ করছি যে পাঁচ লাখ নতুন চাকরি মানুষকে দিবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *