সূত্রের বরাত দিয়ে বিষয়টি আগেই জানা গিয়েছিল। সম্প্রতি পর্যালোচনা কমিটির প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারি চাকরিতে প্রবেশের জন্য পুরুষদের বয়সসীমা ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে চাকরিতে অবসরের বয়স সম্পর্কে তারা কিছু বলেননি। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন মুয়ীদ চৌধুরী। […]