কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কাজ নির্ধারিত সময়ের দুই দিন আগে সম্পন্ন হয়েছে। ৮১ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিককে এখানে সমাহিত করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত ২৩ জনের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। একটি সমাধিতে দেহাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের কুমিল্লা […]