বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৬ বছর পর আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নওগাঁয়। এ উপলক্ষে জেলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির মোড় এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ শাখার সভাপতি সারোয়ার হোসাইন, […]