পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাত দিনব্যাপী গণ ইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৩ মার্চ) গণ ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে এক হাজার দুই’শ শিক্ষার্থী একসঙ্গে ইফতার করেছেন।
গণ ইফতার উপলক্ষে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মসজিদে আসেন। ইফতারের পূর্ব মুহূর্তে, মসজিদের খতিব সাওমের তাৎপর্য ও দোয়া পরিচালনা করেন।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাছির মো. ত্বোহা গণ ইফতার কর্মসূচি সম্পর্কে বলেন, “পবিত্র রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষ্যে আমরা সাত দিনব্যাপী গণ ইফতার আয়োজন করেছি। বাকৃবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। প্রথম দিনের তুলনায় আজ দ্বিগুণ শিক্ষার্থী ইফতারে অংশগ্রহণ করেছেন। এটি আমাদের সংগঠনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসার একটি উজ্জ্বল উদাহরণ। আমি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনগুলোতেও এভাবে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করছি।”
এছাড়াও, বাকৃবি ছাত্রশিবিরের নেতারা নিশ্চিত করেছেন যে, রমজানের প্রথম সাত দিন কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের জন্য বিনামূল্যে গণ ইফতার আয়োজন চলবে।

সবার সাথে ইফতার করাই আলাদা একটা আনন্দ লাগে, যেটা একা একা করলে আনন্দটা পাওয়া যাই না।
সবাই একসাথে ইফতার করলে ইফতারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় । যেটি হয় বন্ধু-বান্ধব তাহলে আর কোন কথায় হয় না। একসাথে ইফতার করার মজাই আলাদা।