ঢাকায় “নিউ ইয়ার, নিউ মিশন” আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত উদ্যোক্তাদের নিয়ে

ঢাকায় অনুষ্ঠিত হল “নিউ ইয়ার, নিউ মিশন” শিরোনামের আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক উদ্যোক্তার উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

সম্মেলনে “ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট” বিষয়ে মাইন্ড ট্রেনিং প্রদান করেন সাবিত ইন্টারন্যাশনাল-এর পরিচালক সাবিত রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী (সিইও) ড. সালেহ আল্ হাবিব।

অনুষ্ঠানে ড. সালেহ আল্ হাবিব দুই দেশের বাণিজ্যিক সম্প্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

আয়োজক সংস্থা সাবিত ইন্টারন্যাশনাল জানায়, এই সম্মেলনটি “ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট” এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নতুন দিকনির্দেশনা প্রদান করে। এছাড়াও, সম্মেলনে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সমস্যার সমাধান এবং সদি আরবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান করছেন, নতুন উদ্যোগ শুরু করতে চান অথবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বিরল সুযোগ ছিল।

এই সম্মেলনে ২ হাজারের বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন, এবং অনলাইনে ১০ হাজারের বেশি উদ্যোক্তা নিবন্ধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *