যুক্তরাষ্ট্রে পরকীয়া নিয়ে নায়ক নিরবের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। ২৬ নভেম্বর রাতে ফেসবুকে পোস্ট করে এই গুরুতর অভিযোগ করেন তিনি। তবে পরে এই অভিযোগ তুলে নিয়ে একই মাধ্যমে ক্ষমা চেয়ে নতুন পোস্ট দিয়েছেন ঋদ্ধি। এর পরেও বিষয়টি থেমে না গিয়ে, নিরব এবং তার স্ত্রীর সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাতে ঋদ্ধি লিখেছিলেন, “বউ–বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে? যদি আমার ও আমার বাচ্চার জীবন অনিশ্চিত হয়ে যায়, কোনো পরকীয়ায় যুক্ত কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরতে দেব না।” তার এই পোস্টের পর কিছুক্ষণের মধ্যে আরেকটি পোস্টে তিনি জানান, “নিরব হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, দীর্ঘ সময় সহ্য করার জন্য।… ২০১৪ সাল থেকে আপনি আমার জীবনে আসার পর থেকে আপনি সবসময় আমার পরিবারের আগেই প্রাধান্য পেয়েছেন। সম্পর্কের মধ্যে ইগো থাকার কথা নয়, তাই যত ধরনের সমস্যা এসেছে, দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এজন্যই আপনি আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠলেন। এখন আর কখনো আপনাকে বিরক্ত করব না।”

এরপর ২৭ নভেম্বর দুপুরে ফেসবুকে ক্ষমা চেয়ে তাশফিয়া তাহের লেখেন, “গত রাতে দেওয়া প্রথম পোস্টের জন্য আমি ক্ষমা চাইছি। তিনি (নিরব) আমার সাথে প্রতারণা করেননি। একটি সাবেক মেসেজ পাঠিয়েছিল, কিন্তু সেটি ছিল একপক্ষীয় যোগাযোগ। আমার হিট অব দ্য মোমেন্টে পোস্টটি দিয়েছিলাম, তবে সাবেকের যোগাযোগ নিয়ে নিরবের কোনো দোষ নেই। তাই এটি পরকীয়া সম্পর্ক ছিল না।”

২০১৪ সালে ঋদ্ধি চিত্রনায়ক নিরবকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের বিয়ে শুরুতে ঋদ্ধির পরিবার মেনে নেয়নি এবং নিরবের বিরুদ্ধে মামলা পর্যন্ত ঠুকে দেওয়া হয়। তবে সেই সমস্যা তাদের সম্পর্কের পথে বাধা হয়নি। বর্তমানে তাদের সংসারে দু’টি মেয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *