বয়সের অনেকটা সময় পেরিয়ে প্রথম বিয়েটা হয়েছিল দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। একটি পুত্রসন্তানও রয়েছে তাঁর। তিন বছর আগে দ্বিতীয় বিয়েটাও করেছিলেন তিনি, কিন্তু সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের কয়েক মাসের মধ্যে দুজনেই আলাদা হয়ে যান। সম্প্রতি, মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে সিঁদুর পরা নিয়ে অনেকেই ভাবছেন, দেবশ্রী কি তৃতীয়বার বিয়ে করেছেন? এ নিয়ে তিনি বেশ বিরক্ত।
ভারতীয় গণমাধ্যমের কাছে দেবশ্রী বলেন, “মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকেই আমি শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে আমি একটু বিরক্ত। ওই দিন যে শাড়ি ও সাজ পরেছিলাম, তার সঙ্গে সিঁদুরটা মানানসই ছিল। তাই পরেছিলাম, কারণ সাজটা অসম্পূর্ণ মনে হচ্ছিল। আমি তো ডিভোর্সি, বিধবা নই। আমার সন্তানের বাবা এখনও বেঁচে আছেন। সুতরাং আমি সিঁদুর পরতেই পারি। তবে সিঁদুর পরার জন্য এত কিছুর ব্যাপারে চিন্তা করা দরকার কি?”
এখনও দেবশ্রী কিছু মন্তব্যের কারণে বিতর্কে পড়ছেন। সম্প্রতি মল্লিকার বিয়েতে অংশ নেওয়ার সময় সিঁথিতে সিঁদুর দেখা যায় দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। সবুজ কাঞ্জিভরম শাড়ি, সোনালি গয়না, টিপ, হাতের খোপা ও কপালে সিঁদুরের সাজে দেবশ্রী উপস্থিত হন। এরপরই সামাজিক মাধ্যমে অনেকেই তাঁকে নিয়ে নানা কথা বলতে থাকেন। তারা ভাবতে শুরু করেন, “কি জানি, হয়তো চুপিচুপি বিয়ে করেছেন শুভশ্রীর বোন?”
শুধু দেবশ্রী নয়, বলিউড অভিনেত্রী রেখাও বেশ কয়েকবার সিঁদুর পরেছেন। এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, তার সাজের সঙ্গে সিঁদুর মানানসই বলে তিনি পরেন।
দেবশ্রী বলেন, “আজকাল মানুষের কৌতূহল খুব বেশি। অন্য কেউ এভাবে যদি সিঁদুর পরতেন, হয়তো প্রশ্ন করতাম না। কিন্তু আমার ক্ষেত্রে সবাই জানার জন্য আগ্রহী। তবে আমার জীবনে নতুন কিছু ঘটছে না। আপাতত বিয়ের কোনো পরিকল্পনাও নেই।”
(সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস)

Sb somporko dergos thaiyeh hoi nh devious hoilay oh Tara bidhoba hoy