জাতীয় দলে ফিরছেন তামিম!

কয়েকদিন আগে ঢাকায় পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড শহীদ আফ্রিদির সঙ্গে সাক্ষাৎকালে তামিম ইকবাল ঘোষণা করেছিলেন যে, তিনি জাতীয় দলে আর ফিরবেন না। তবে চলতি বিপিএল আসরে চট্টগ্রামের এই তারকা ব্যাটসম্যান ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন, ফলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

তামিম ইকবাল দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন, এবং মূলত নিজের ইচ্ছায় তিনি সরে দাঁড়িয়েছেন। তবে গুঞ্জন রয়েছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারেন। যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নিশ্চিত কিছু বলেনি, তামিম নিজেও এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি। তাছাড়া, সাবেক অধিনায়ক হিসেবে তিনি বোর্ডের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন।

গতকাল (বুধবার) সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান করি। তার সিদ্ধান্তকেও আমরা সম্মান জানাই। যদি তিনি কিছুটা সময় চান, তবে এটি একদম সঠিক সিদ্ধান্ত হবে। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং তাদের কোনো আপত্তি নেই। এখানে তাড়া নেই, তাড়াহুড়া করলে রান আউট হতে হয়।”

তিনি আরো বলেন, “এভাবে হয়তো আগে তামিমের সঙ্গে আলোচনা করা যেতে পারতো, তবে সামনে আমাদের বড় একটি ইভেন্ট রয়েছে। আলোচনা হয়েছে, কিন্তু এত বড় সিদ্ধান্তে এক সেকেন্ডের মধ্যে পৌঁছানো সম্ভব নয়।”

আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, এবং ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে। তার আগে স্কোয়াডের খসড়া জমা দিতে চান লিপু। তাই তামিমের ব্যাপারে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তামিমকে কিছু সময় দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *