বক্স অফিসে পরপর তিনটি হিট ছবি উপহার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। তার নতুন ছবি ‘কিং’ এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় মেয়েকে, সুহানা খানকে নিয়ে আসছেন তিনি। লন্ডনে শুটিংও শুরু হয়েছিল, তবে ছবির শুটিংয়ের মাঝপথে পরিচালকের পরিবর্তন করা হয়েছে।
সুজয় ঘোষের জায়গায় ‘পাঠান’ পরিচালনা করা সিদ্ধার্থ আনন্দ ছবির নতুন পরিচালক হয়েছেন। এই সিদ্ধান্ত প্রায় তিন সপ্তাহ আগে নেয়া হয় শাহরুখের পক্ষ থেকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির গল্পে অনেক পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সুজয় ঘোষ এই ছবির সঙ্গে একাত্মবোধ করতে পারছিলেন না। সুজয়ের পরিকল্পনা অনুযায়ী গল্পটি আর এগোচ্ছে না, তাই পরিচালকের পরিবর্তন করা হয়েছে।
এছাড়া, শাহরুখ মনে করেন যে অ্যাকশন, ড্রামা, ইমোশন ও প্রেমের মিশ্রণে ছবির উচ্চতা ছোঁয়ার জন্য সিদ্ধার্থ আনন্দই উপযুক্ত। তিনি সুজয়ের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সকলের সম্মতিতে এটি বাস্তবায়িত হয়েছে।

ব্যাক টু ব্যাক তিনটা হিট সিনেমা উপহার দিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান যেকোনো সিদ্ধান্ত ওনি বুঝি শুনে নিবে আশা করি।আরেক টা সুপার হিট এর জন্য অপেক্ষা