নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাগরময় আচার্য চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের […]