বর্তমান সময়ের একটানা বসে কাজ করার কারণে অনেকেই পিঠের ব্যথায় ভোগেন, যা তাদের দৈনন্দিন কাজের দক্ষতা কমিয়ে দেয়। পিঠে ব্যথা হওয়ার কারণে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে পড়ে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় রয়েছে, যা পিঠের ব্যথা কমাতে সাহায্য করতে পারে:
- বরফ ব্যবহার: পিঠে প্রচণ্ড ব্যথা হলে কিংবা পিঠ ফুলে গেলে দ্রুত বরফের প্যাক ব্যবহার করতে পারেন। একটি তোয়ালে বা কাপড়ে বরফ মুড়ে পিঠে লাগান। এটি দ্রুত ব্যথা কমাতে সাহায্য করবে।
- বসার সঠিক পদ্ধতি: পিঠের ব্যথা কমানোর জন্য সঠিকভাবে বসা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ভুলভাবে বসার কারণে পিঠে চাপ পড়ে, যা ব্যথার সৃষ্টি করে। সোজা হয়ে এবং সঠিকভাবে বসুন।
- ম্যাসেজ: নিয়মিত পিঠে ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়, যার ফলে পিঠের ব্যথা কমে। শুধু পিঠ নয়, গায়ে, হাত এবং পায়ের ব্যথা থেকেও মুক্তি পেতে সহায়তা করবে।
- রসুন: প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া রসুন খেলে পিঠের ব্যথা কমতে পারে। রসুনে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ রয়েছে, যা ব্যথা উপশমে সহায়ক।
- ব্যায়াম: নিয়মিত ব্যায়াম করলে পিঠের ব্যথা প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে পেট এবং পিঠের ব্যায়াম একসঙ্গে করলে ব্যথার ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া, নিয়মিত ব্যায়াম মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। তবে, হার্টের সমস্যা থাকলে ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- হলুদ ও মধু: প্রতিদিন দুধে হলুদ এবং মধু মিশিয়ে খেলে শরীরের ভিতর থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা পিঠের ব্যথা কমাতে এবং বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
এই সহজ এবং কার্যকরী পদ্ধতিগুলি অনুসরণ করলে আপনি পিঠের ব্যথায় অনেকটা আরাম পাবেন এবং দৈনন্দিন কাজগুলো সহজভাবে করতে পারবেন।

এটাই সবার উপকারিতা করবে 👍
পিঠ ব্যথা থেকে মুক্তি পেতে করণীয়
ব্যথা হলে ঠান্ডা-গরম সেঁক প্রদাহ কমাতে সাহায্য করে। দিনে ২-৩ বার ২০ মিনিট করে ঠান্ডা সেঁক (আইস প্যাক) দিতে পারলে নিশ্চিতভাবে আরাম মিলবে। …
স্ট্রেচিং করলে পেশিতে রক্ত চলাচল বাড়ে। যোগব্যায়ামে খুব ভালো স্ট্রেচিং হয়। …
একেবারে পিঠ টানটান করে চেয়ারে সোজা হয়ে বসুন।
পিঠের ব্যথা সাধারণত দীর্ঘক্ষণ ভুলভাবে বসা, ভারী কিছু তোলা বা মাংসপেশির দুর্বলতার কারণে হতে পারে। নিয়মিত হালকা ব্যায়াম ও সঠিক ভঙ্গিমায় বসা পিঠের ব্যথা কমাতে সাহায্য করে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে মাঝে মাঝে হাঁটাহাঁটি করা উচিত। গরম বা ঠান্ডা সেঁক দেওয়া ব্যথা উপশমে কার্যকর হতে পারে। অতিরিক্ত ওজন পিঠের উপর চাপ বাড়ায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখা দরকার। পর্যাপ্ত বিশ্রাম ও সঠিকভাবে ঘুমানো পিঠের ব্যথা কমাতে সাহায্য করে। যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা তীব্র হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।