রাজনীতি এবং শোবিজের সম্পর্ক নতুন কিছু নয়, তবে এবার আবার সেই সম্পর্কের কথা শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছে যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি কিছু তথ্য সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে, ওবামার সংসারে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং মিশেল ওবামার সঙ্গে সম্পর্ক নড়বড়ে হয়ে উঠেছে, যার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে জেনিফার অ্যানিস্টনকে।
এই গুঞ্জন নিয়ে চুপ থাকেননি জেনিফার। তিনি হেসে হেসে বলেন, “শুনেছি, আমার এবং বারাকের সম্পর্ক নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে! আমি একটুও রাগ করিনি। জানি তো, গুঞ্জন কিভাবে ছড়ায়।” জেনিফারের ওবামা পরিবারের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে। তিনি একসময় বলেছিলেন, “আমি মিশেলকে বারাকের থেকেও বেশি জানি,” এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছিলেন। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়ে উঠলে, এই সম্পর্কের গুঞ্জন আরো জোরালো হয়েছে।
এদিকে, ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন, তখন বারাক ওবামা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, তার স্ত্রী মিশেল ওবামা উপস্থিত হননি। যদিও, প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রথম মহিলারা শপথগ্রহণ অনুষ্ঠানে সাধারণত উপস্থিত থাকেন, তবে মিশেলের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন ওঠে। ডিভোর্সের গুঞ্জনের মধ্যে মিশেলের ওই অনুষ্ঠানে না উপস্থিত হওয়া আরও বিতর্ক তৈরি করেছে।

মানুষ কেন অন্যের জীবন নিয়ে এত গুজব ছড়ায়। তাদের ভালো দেখতে তো বলতে পারে