ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, ২০ জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। ২০ জানুয়ারি, সোমবার শপথ গ্রহণ শেষে তিনি রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন।
ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা ইউএস এয়ার ফোর্সের একটি উড়োজাহাজে স্থানীয় সময় শনিবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তাঁরা ভার্জিনিয়ায় ট্রাম্পের গলফ ক্লাবে যাবেন, যা ওয়াশিংটনের উপকণ্ঠে অবস্থিত। সেখানে আতশবাজির মাধ্যমে ট্রাম্র শপথ গ্রহণ উৎসব শুরু হবে।
শপথ গ্রহণের আগেই, ট্রাম্প এনবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন। তিনি জানান, সোমবার শপথ গ্রহণের পরেই তিনি একসঙ্গে রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করবেন, যদিও সেগুলোর সংখ্যা ঠিক কতটি হবে তা নিশ্চিত নয়। তবে তিনি নিশ্চিত যে, এটি হবে ইতিহাসের সবচেয়ে বেশি আদেশের সংখ্যা।
ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, আদেশের ং্যা ১০০টি পার করবে কি না। জবাবে তিনি বলেন, “সংখ্যাটি অন্তত ১০০-এর কাছাকাছি হবে।”
অনেকে ধারণা করছেন যে, ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করবেন, তার বেশিরভাগই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিগুলোর বিপরীত হবে। বিশেষ করে, ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়ন কর্মসূচি শুরু করবেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, “কোন শহরে টা ুরু হবে, তা এখনই বলতে পারছি না, তবে এটি শিগগিরই দেখতে পারবেন।”
সাম্প্রতিক প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান সাধারণত ন্যাশনাল মলের সামনে ইউএস ক্যাপিটলের সিঁড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে হবে না। তিনি নিজেই জানিয়েছেন যে, ওয়াশিংটনে অস্বাভাবিক ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস থাকার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঘরের ভেতরে স্থানান্তরিত করা হয়েছে।
