গতকাল রোববার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়ে বলেছে, হামলা চালানো হয়েছে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যার মধ্যে রয়েছে সিরিয়া সীমান্তের কাছাকাছি চোরাচালান পথও। লেবাননের ইরানপন্থী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ২৭ নভেম্বর […]