৪৩তম বিসিএস বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সভা বৃহস্পতিবার

৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনা করতে একটি সভা ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সুপারিশকৃত ২,১৬৩ জন প্রার্থীর মধ্যে ১,৮৯৬ জনের নিয়োগ প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে। তবে, ২২৭ জন প্রার্থীর বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। ওই প্রার্থীরা তাদের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।