বিপিএলে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন ওশনে থমাস। ক্রিকেটে যা আগে কখনো হয়নি, তা করে দেখিয়েছেন খুলনার জার্সি গায়ে চট্টগ্রাম কিংসের বিপক্ষে। এক বলে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ডটি এবার তাঁরই নামের পাশে।
মঙ্গলবার মিরপুরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স। টসে হেরে আগে ব্যাট করে খুলনা ২০৩ রানে ৪ উইকেট হারায়। তারপর সেই লক্ষ্য ডিফেন্ড করতে গিয়ে প্রথম ওভারেই রেকর্ড গড়েন ওশনে থমাস।
দলের হয়ে প্রথম ওভার করতে এসে তিনি ১ বলে দেন ১৫ রান! আর তাতেই রেকর্ড বইয়ে তাঁর নাম ওঠে। স্বীকৃত ক্রিকেটে ১ বলে এরচেয়ে বেশি রান আগে কখনো আসেনি। সিকান্দার রাজা ১৩ রান দিয়েছিলেন, যা ছিল পূর্বের সর্বোচ্চ।
ইনিংসের প্রথম বলেই তিনি নাইম ইসলামকে আউট করেন, কিন্তু সেটি ছিল নো বল। আউট থেকে বাঁচলেও ফ্রি হিটের বলে রান নিতে পারেননি নাইম। এরপর পরের বলেই তিনি ছক্কা হাঁকান, কিন্তু সেটি ছিলও নো বল।
থমাসের নার্ভাসনেস আরও বাড়ে যখন তিনি প্রথম ৩ বলের মধ্যে দুটি নো বল করেন। এরপর পরপর দু’টি ওয়াইড বল দেন। স্কোরবোর্ডে রান তখন ১ বলে ১০। তবে এখানেই শেষ নয়, পরবর্তী বলে আবার নো বল দেন থমাস, আর নাইম বাউন্ডারি হাঁকান। এই ঘটনাতেই রেকর্ড বইয়ে নাম ওঠে থমাসের।
প্রথম বলেই ১৫ রান দেয়ার পরও থমাস ওই ওভারে আরও একটি নো বল করেন। কাকতালীয়ভাবে, সেই বলেও নাইম আউট হয়েছিলেন, কিন্তু ভাগ্যের জোরে তিনি বেঁচে যান। তবে পরের বলেই থমাস নাইমকে ফের আউট করেন।
থমাসের এমন অদ্ভুত ওভারের পরেও বড় জয় পায় খুলনা। তারা চিটাগাংকে ৩৭ রানে হারায়। তবে এরপর আর থমাসকে বোলিংয়ে আনে নি খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ।
