এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখী সংসার গড়েছিলেন মাসুদ মিয়া ও রাইসা সুলতানা। ছেলে মুহতাসিম মাসুদ (২২) বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, আর মেয়ে ঢাকার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করছিল। তাঁদের বাসা ছিল গ্রিনরোড এলাকায়। মা-বাবা দুজনই সন্তানদের পড়াশোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়, অন্য দিনের মতোই, […]