এসএসসি ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছিল। তবে প্রায় দেড় মাস পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন করে ফরম পূরণের জন্য ৯ দিনের সময় বাড়িয়েছে। ফলে বিলম্ব ফি সহ শিক্ষার্থীরা ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবেন।

আজ বুধবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর শুরু হয়। বিনা জরিমানা ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। এরপর প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল, পরে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি সহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল এবং ১৮ ডিসেম্বর ছিল ফি জমা দেওয়ার শেষ তারিখ। এরপর আর কোনো নতুন নির্দেশনা না থাকায় শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন।

এছাড়া, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এবার আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ফি ২,২৪০ টাকা, আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফি ২,১২০ টাকা করা হয়েছে।

One Reply to “এসএসসি ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে”

  1. আপনাদেরকে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এইচএসসি পরীক্ষার ফরম্যাট ডেট বাড়ানোর জন্য আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আপনাদের কাছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।