দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ১ হাজার ৩৬৫ টাকা হয়েছে। ফলে এখন দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায়। আগামীকাল, বৃহস্পতিবার থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হবে।
আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্যের অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ৯৬ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট রূপার দাম প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম ২ হাজার ১১১ টাকা, এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগের স্বর্ণের বলেছিল পাঁচ হাজার দশ হাজার আরো বেশি হবে কিন্তু দিনে দিনে স্বর্ণের দাম আকাশ পরিমাণ হচ্ছে তার কারণ যদি ডলারের পরিমাণ বাড়তে থাকে তাহলে স্বর্ণের দাম আরো বাড়বে এটা আশা করা যায় 😫
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম যখনই সংকট, ডলারের মূল্য, তেলের দাম,মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারের স্বর্ণের মূল্য বাড়িয়েদে তখন বাংলাদেশেও এর দাম বাড়ে।