ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে

ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের অল্টারনেট ডেলিভারি চ্যানেল বিভাগে অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ, ২২ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, এবং আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অফিসার
বিভাগ: অল্টারনেট ডেলিভারি চ্যানেল
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট এবং ই-মেইলসহ কম্পিউটার সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।

অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে এটিএম এবং সিডিএম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন এখানে ক্লিক করে
আবেদনের শেষ সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৫

2 Replies to “ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে”

  1. একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য ব্র্যাক ব্যাংকে অফিসার একটি বড় সুযোগ দিয়েছেন যারা বর্তমানে শিক্ষা ছাড়া কোন কাজ করতে পারছে না তারা এই বিনোদনটি পেলে খুবই খুশি হবে এই কাজে ছেলেমেয়ে সবাই উভয় এবং কাজকর্মের ক্ষেত্রে অফিসে গিয়ে কাজ করা হয়। এটিতে কোন অভিজ্ঞতা ছাড়া এই কাজ করা সম্ভব এটি একটি খুব প্রয়োজনীয় তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *