নির্বাচনব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গত শনিবার সকালে নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে, যার মধ্যে ছিল—স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, সব স্থানীয় সরকার নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করা, এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ সব নির্বাচন […]