মহান বিজয় দিবস আজ, ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির সবচেয়ে বড় আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদিন অর্জিত বিজয় আমাদের গৌরবের চিহ্ন। ১৯৭১ সালের ২৬ মার্চ, পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। […]