নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধনের সনদ পেয়েছে। আজ সোমবার, দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ইসি দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে। দলটির নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুলকপি’ সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর দেয়া হয়েছে ৫৪। […]