জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথী বেগমকে (২৩) হত্যার দায়ে আহসান হাবিব নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আহসান হাবিব (২৯) ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় […]