জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এই বছর এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া শুরু হচ্ছে। ২৪ অক্টোবর থেকে ঢাকা ছাড়া সাতটি বিভাগে স্কুল এবং স্কুলের বাইরে বিনা মূল্যে এই টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে এই কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গত বছর প্রথমবারের মতো সরকারিভাবে বিনা মূল্যে এইচপিভি […]