কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অসহায় ও দরিদ্রদের জন্য চাল বিতরণ কর্মসূচির তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, বড়ভিটা গ্রামের হাফিজুর রহমান, মুসা মিয়া, শাহারুল, […]