অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার, ২০ ডিসেম্বর, বেলা তিনটার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত […]