ইউরোপে মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদের উদ্বেগজনক বৃদ্ধি ইউরোপের মুসলিম সম্প্রদায় বর্তমানে বর্ণবাদের একটি উদ্বেগজনক বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রভাবশালী মানবাধিকার সংস্থার মতে, এই বর্ণবাদের পেছনে রয়েছে অমানবিক মুসলিমবিদ্বেষী কথাবার্তা। সম্প্রতি প্রকাশিত একটি জরিপ প্রতিবেদন অনুসারে, ইউরোপের ১৩টি দেশের ৯ হাজার ৬০০ জন মুসলিমের মধ্যে প্রায় অর্ধেকই জানান, তারা সাম্প্রতিক সময়ে বৈষম্যের শিকার […]