ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে শুরুতেই ৬-০ গোলে আর্জেন্টিনার কাছে হেরে এবং পরে কলম্বিয়ার কাছে হারলেও, চূড়ান্ত পর্বে তারা নতুন রূপে আবির্ভূত হয়েছে। চূড়ান্ত পর্বে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে টানা তিনটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে ব্রাজিল। আজকের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে প্যারাগুয়েকে পরাজিত করেছে। একদিকে আর্জেন্টিনা ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে নিজেদের জয় নিশ্চিত করেছে। […]