ময়েশ্চারাইজার মেখেও ত্বক শুষ্ক হলে দ্রুত যা করবেন

শীতের ঠান্ডা আবহাওয়া শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, ত্বক ও চুলের শুষ্কতা এবং রুক্ষতাও বাড়িয়ে দেয়। এই মৌসুমে ত্বকের শুষ্কতা একটি সাধারণ সমস্যা, যা কখনো কখনো ত্বক ফাটার মতো মারাত্মক হতে পারে। তাই এই সমস্যার সঠিক সময়ে সমাধান করা অত্যন্ত জরুরি।

শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার ভালো কাজ করতে পারে, তবে ত্বকের ধরন অনুসারে সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক আর্দ্রতা ফিরে পায় না, বরং আরও শুষ্ক হয়ে যায়। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন:

অ্যালোভেরা
অ্যালোভেরা দীর্ঘদিন ধরে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে ত্বকে আর্দ্রতা আসে এবং তা দীর্ঘ সময় ধরে বজায় থাকে।

গোলাপ জল
গোলাপ জল ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে এবং শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয়। এটি ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে দ্রুত নিরাময়েও সাহায্য করে।

মধু ও গ্লিসারিন
শীতে ত্বক বারবার শুষ্ক হয়ে গেলে মধু ও গ্লিসারিনের মিশ্রণ একটি কার্যকরী উপায়। এই মিশ্রণ ত্বকে গভীরভাবে হাইড্রেশন প্রদান করে এবং ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে।

One Reply to “ময়েশ্চারাইজার মেখেও ত্বক শুষ্ক হলে দ্রুত যা করবেন”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।