মুশফিকের অবসরে আবেগঘন বিদায়ী বার্তা তামিমের মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁকে বিদায়ী বার্তা দিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ১৬ বছর জাতীয় দলে একসঙ্গে খেলা দুই সতীর্থের মধ্যে গভীর বন্ধুত্বের ছাপ ছিল তামিমের কথায়। মুশফিকের কঠোর পরিশ্রম ও দেশের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরে তামিম বলেছেন, তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবেন। […]