ইফতারের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন

সারা দিন রোজা রেখে সন্ধ্যায় রোজা ভাঙা ইসলামে ‘ইফতার’ নামে পরিচিত। নির্ধারিত সময়ে রোজা ভাঙার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা হয়, এবং এই সময়ের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। ইফতারের সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন।

রাসুল (সা.) ইফতার শুরুর আগে এই দোয়া করতেন:

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করছি।

হাদিস: মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, তার কাছে পৌঁছেছে যে, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন, তখন এই দোয়া পড়তেন।
(সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৮)

রাসুল (সা.) ইফতারের পর আরেকটি দোয়া পড়তেন, যা হলো:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ: জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক্বু ওয়াছাবাতাল আজরু, ইনশাআল্লাহ।

অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো এবং আল্লাহ তাআলার ইচ্ছায় রোজার সওয়াব লিপিবদ্ধ হলো।

হাদিস: ইবনে উমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন, তখন তিনি এই দোয়া পড়তেন।
(সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৭)

One Reply to “ইফতারের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন”

  1. ইফতারসহ যে কোনো খাওয়া-দাওয়ার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বা ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ পড়া সুন্নত। তাই ইফতার শুরু করতে হবে বিসমিল্লিাহ পড়ে। খাওয়ার অন্যান্য সুন্নত ও আদব যেমন খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়া, বিনীত ভঙ্গিতে বসা, হেলান দিয়ে অহংকারীর মতো না বসা, ডান হাতে খাওয়া, ধীরে-সুস্থে খাওয়া, খাওয়া শেষে আল্লাহর শোকর আদায় করা, কেউ খাওয়ালে তার জন্য দোয়া করা ইত্যাদিও ইফতারের সময় মনে রাখা উচিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।