“প্রধান উপদেষ্টা: সরকার এ বছরের শেষ নাগাদ নির্বাচন আয়োজন করবে”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকালে, অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির বাস্তবায়নে জার্মানির সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা প্রয়োজন। আমরা জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কঠোর পরিশ্রম করছি।”

এছাড়া, প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও অর্থনীতির প্রশংসা করে বলেন, “জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্পসহ নানা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আমাদের সাথে তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা আরো একটি বিশেষ সম্পর্ক গড়তে চাই।”

জারাহ ব্রুন বাংলাদেশ সফরের মাধ্যমে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণ বিষয়ক ধারণা গ্রহণ করছেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

One Reply to ““প্রধান উপদেষ্টা: সরকার এ বছরের শেষ নাগাদ নির্বাচন আয়োজন করবে””

  1. ডাক্তার ইউনুস যদি এ বছর নির্বাচন করে তাহলে অনুরোধ করে বলবো শৃঙ্খলা বজায় রেখে এবং চোরাই ভোট ছাড় যে বিজয় হয়েছে তাকে বিজয় হিসেবে ঘোষণা করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।