জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টি মনে করে যে, প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন—এই দুটি বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। দ্বিপক্ষীয় বৈঠকে দল দুটির নেতারা এ বিষয়ে একমত হয়েছেন। রোববার বিকেলে, রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জমিয়তের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, […]