ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী এবং আরএসএসের ঘনিষ্ঠ সহযোগী রেখা গুপ্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং এনডিএ জোটের […]