গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। কমিশনার নাজমুল করিম খান জানান, “গতকাল রাতের ঘটনার জন্য আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারীদের কাউকেই ছাড়া হবে না, প্রতিটি […]