যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই আজ সোমবার তাদের চ্যাটজিপিটি প্রোগ্রামে একটি নতুন ফিচার ‘ডিপ রিসার্চ’ চালু করার ঘোষণা দিয়েছে। ওপেনএআই এর প্রধান স্যাম অল্টম্যান, জাপানের রাজধানী টোকিওতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই নতুন সুবিধার ব্যাপারে জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্ষেত্রে চীনের ডিপসিক চ্যাটবট প্রতিযোগিতা আরও তীব্র করেছে, এমন পরিস্থিতিতে ওপেনএআই এই নতুন সুবিধা ঘোষণা করল। […]